কাঠের ঘানিতে প্রথম চাপের পদ্ধতিতে তৈরি আমাদের দেশি মাঘি সরিষার তেল-যা শতভাগ খাঁটি, প্রাকৃতিক এবং পুষ্টিগুণে ভরপুর। উন্নত মানের লালচে মাঘি সরিষা থেকে উৎপাদিত এই তেলের গাঢ় সোনালী রং, দারুণ ঘ্রাণ এবং সমৃদ্ধ স্বাদ আপনার প্রতিটি রান্নাকে করে তুলবে আরও সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত।
একসময় আমাদের রান্নাঘরের অপরিহার্য উপাদান ছিল সরিষার তেল। আধুনিকতার ভিড়ে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেলেও, এর প্রকৃত উপকারিতা আজও অপরিবর্তিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপমহাদেশে রান্না ও মালিশে ব্যবহৃত হয়ে আসছে সরিষার তেল-যার উল্লেখ রয়েছে প্রাচীন চিকিৎসা শাস্ত্রেও।
রান্নায় ব্যবহার:
পোলাও, ভর্তা, ভাজাপোড়া কিংবা প্রতিদিনের যেকোনো রান্নায় এনে দেয় অতুলনীয় স্বাদ ও ঘ্রাণ।
স্বাস্থ্য উপকারিতা:
* হজমশক্তি বাড়াতে সহায়ক।
* ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ।
* রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।।
* গরম তেল দিয়ে মালিশ করলে জয়েন্টের অস্বস্তি কমাতে সাহায্য করে
আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় বেছে নিন Qaumi Collection-এর সরিষার তেল।
প্রকৃতির শক্তি, খাঁটি গুণ এবং বিশ্বাসের প্রতীক।






